TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Westside In Bangladesh

WESTSIDE IN BANGLADESH পেজ থেকে ৬৯০ টাকার শাড়ি অর্ডার করে ২০০ টাকা অগ্রিম দেওয়ার পর নাম্বার অফ, মেসেজ ব্লক। ভুক্তভোগীর অভিযোগ ও সতর্কতা।

রেফারেন্স নম্বর: SCM-26-0147 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

২০৫৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

গত বৃহস্পতিবার চোখের সামনে WESTSIDE IN BANGLADESH নামের একটা পেজের পোস্ট এসেছিল। ক্যাপশনে লেখা ছিল তাদের পেজ বা ব্যবসার থ্রি ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে সিলেক্টিভ কিছু শাড়ি ৬৯০ টাকায়। এইটাই তাদের স্ক্যামের ট্যাকটিক্স, আর আমিও ফাঁদে পা দিয়েছি। আমি দুইটা শাড়ি অর্ডার করি। অর্ডার ফাইনাল করার পর দেখি ফুল অনলাইন পেমেন্ট করতে হবে। তখন পেজে দেওয়া একটা নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করি ক্যাশ অন ডেলিভারি সম্ভব না? প্রোডাক্ট না পেয়ে কেন ফুল অনলাইন পেমেন্ট করব? তারা বলে, আপনি এই নাম্বারে ২০০ টাকা বিকাশ করেন। বিকাশ করার আগে তাদের রিটার্ন পলিসি জানতে বলে। আমি জেনে নিই। তারপর ২০০ টাকা পেমেন্ট করি। এসএমএস আসে—১ জুলাইয়ের মধ্যে পেয়ে যাব। আজ সকালে সেই নাম্বারে কল দিই ডেলিভারি কোথায়। নাম্বার অফ। এরপর মেসেঞ্জারে মেসেজ দিই, প্রথমে মেসেজগুলো সেন্ড হয়। কিন্তু রাতের বেলা মেসেজ দিয়ে দেখি আর যায় না। আমার ফোন থেকে তাদের আইডিই খুঁজে পাওয়া যায় না। তাদের ওয়েবসাইটে এরর আসে। পরে আরেকটা ফোন দিয়ে চেক করে বুঝি আমার সাথে স্ক্যাম হয়েছে। স্বীকার করছি, তাদের পোস্ট যাচাই-বাছাই না করেই অর্ডার করেছি। পেজটা দেখতে একদম রিয়েল লাগছিল—অনেক পোস্ট, নিজেদের ওয়েবসাইটও আছে। পুরো সিস্টেম দেখে ভেবেছিলাম আসল পেজ। এত সুন্দর দুইটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, এখন দুঃখ লাগছে। এমন স্ক্যাম করল কেন?

ঘটনার তারিখ:৫ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 15, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

WESTSIDE IN BANGLADESH থেকে শাড়ি অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী থ্রি ইয়ার্স সেলিব্রেশন অফারে শাড়ি অর্ডার করে ২০০ টাকা অগ্রিম দেওয়ার পর নাম্বার অফ হয়ে যায়, মেসেজ যায় না এবং ওয়েবসাইটে এরর আসে। কেনার আগে ভালো করে যাচাই করুন।

অফার দেখে অর্ডার করার পর শুধু অগ্রিম চেয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন হলে কী করব?

সব চ্যাট, পেমেন্ট স্ক্রিনশট ও পেজের লিংক রেখে Trust Check BD-তে scam report করুন। প্রয়োজনে CyberCrimeBD-তেও অভিযোগ জানাতে পারেন।

পেজ দেখতে রিয়েল লাগলেও কীভাবে স্ক্যাম হতে পারে?

অনেক পোস্ট ও ওয়েবসাইট থাকলেও অগ্রিম নিয়ে পরে নাম্বার অফ বা মেসেজ ব্লক করা সাধারণ কৌশল। পেমেন্টের আগে আগের রিপোর্ট ও রিভিউ চেক করুন।

ক্যাশ অন ডেলিভারি না দিয়ে অগ্রিম বিকাশ চাইলে কী সতর্কতা নেব?

সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারিই বেছে নিন। অপরিচিত পেজে ছোট অঙ্কের অগ্রিম দিলেও ঝুঁকি থাকে। আগে Trust Check BD বা অন্যান্য scam checker দিয়ে পেজটি যাচাই করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।