এই রিপোর্টটি বাংলা ভাষায় লেখা, তাই বাংলা ভার্সনে নিয়ে আসা হয়েছে।
Growth sub
ফেসবুক বিজ্ঞাপনে সাবস্ক্রিপশন অফার দেখে Growth Sub-কে দুইবার পেমেন্ট করার পরও সাবস্ক্রিপশন অ্যাক্টিভ হয়নি এবং শেষমেশ ব্লক করে দেওয়া হয়। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে
মোট ক্ষতির পরিমাণ
১,৯৯৯৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
অভিযুক্তের বিবরণ
01857*****39(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
su***@gmail.com
bKash
01836*****82(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
Phone
01836*****82(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
Website
http://growsubbd.com/ঘটনার বর্ণনা
আজকে ফেসবুকে Growth Sub নামের একটা পেজের সাবস্ক্রিপশন অফার দেখে ভাবলাম একবার ট্রাই করে দেখি। ওরা বলল পেমেন্ট করার ৫ মিনিটের মধ্যেই সাবস্ক্রিপশন অ্যাক্টিভ হয়ে যাবে। পেমেন্ট করার সময় ভুলে ৯৯৯ টাকার জায়গায় ১০০০ টাকা পাঠিয়ে ফেলি। এরপর ওরা বলে আমার ট্রানজেকশনটা নাকি "ব্লক" হয়ে গেছে, তাই আবার ৯৯৯ টাকা পাঠাতে হবে, আর পরে অতিরিক্ত ১০০০ টাকা ফেরত দিয়ে দেবে। ওদের কথা বিশ্বাস করে আমি আবার ৯৯৯ টাকা পাঠিয়ে দিলাম। কিন্তু দ্বিতীয়বার পেমেন্ট করার পর থেকেই ওরা আমার মেসেজ-কল সব ইগনোর করা শুরু করলো। অনেক চেষ্টার পর যখন যোগাযোগ করতে পারলাম, তখন উল্টো রূঢ় আচরণ করলো। শেষে দেখি সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে। না সাবস্ক্রিপশন পেলাম, না আমার একটা টাকাও ফেরত পেলাম। আমার নিজেরও ভুল ছিল, পেমেন্ট করার আগে ওদের ব্যাপারে ভালোভাবে খোঁজ না নেওয়া। কিন্তু তারপরও চাই, আমার মতো আর কেউ যেন এভাবে না ঠকে। তাই সবাইকে বলছি, Growth Sub থেকে কিছু নেওয়ার আগে অবশ্যই সাবধান থাকুন।
যাচাইকরণ (Verification)
প্রমাণ যাচাইয়ের সারাংশ
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণ যাচাইয়ের সারাংশ
2 যাচাইকৃতTrustCheck BD কর্তৃক যাচাইকৃত
রিপোর্ট জমা দেওয়ার সময় সহায়তাকারী প্রমাণ বা স্ক্রিনশট প্রদান করা হয়েছিল।
গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অপব্যবহার রোধ করতে এই প্রমাণগুলো সুরক্ষিত ও গোপন রাখা হয়।
TrustCheck BD ভেরিফিকেশন টিম দ্বারা অভ্যন্তরীণভাবে এটি রিভিউ করা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
"ভুল অ্যামাউন্ট পাঠিয়েছেন, তাই আবার পাঠান" — এই কথা শুনলে কী করা উচিত?
এটা একটা পরিচিত প্রতারণার কৌশল। ভুল পেমেন্টের অজুহাতে দ্বিতীয়বার টাকা চাইলে সতর্ক হয়ে যাওয়া উচিত এবং প্রথমেই রিফান্ডের প্রমাণ ও শর্ত লিখিতভাবে চাওয়া উচিত।
ফেসবুক বিজ্ঞাপন দেখে সরাসরি সাবস্ক্রিপশন কেনা কি নিরাপদ?
বিজ্ঞাপন দেখানো মানেই বিশ্বাসযোগ্যতার প্রমাণ না। পেমেন্টের আগে পেজের রিভিউ, বয়স এবং Trust Check BD-তে আগের রিপোর্ট আছে কিনা যাচাই করা উচিত।
দুইবার পেমেন্ট করার পরও সার্ভিস না পেলে কী করব?
পেমেন্টের প্রমাণ ও কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষণ করুন, বিকাশ/নগদ হেল্পলাইনে অভিযোগ জানান, এবং Trust Check BD-তে রিপোর্ট করুন।
পেজ রূঢ় আচরণ করে ব্লক করে দিলে পরবর্তী পদক্ষেপ কী?
প্রমাণসহ সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং হেল্পলাইনে অভিযোগ করুন এবং প্রয়োজনে থানায় জিডি করার কথা বিবেচনা করুন।
পেমেন্টে ভুল অ্যামাউন্ট চলে গেলে সঠিকভাবে কীভাবে সমাধান করা উচিত?
সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং সার্ভিসের অফিসিয়াল হেল্পলাইনে সরাসরি অভিযোগ করাই সবচেয়ে নিরাপদ, বিক্রেতার কথায় বিশ্বাস করে আবার পেমেন্ট করা ঠিক না।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।