TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Atlas Kyō

Atlas Kyō পেজ থেকে কভার অর্ডার করে ১৩৫০ টাকা অ্যাডভান্স দেওয়ার পর পার্সেল না এসে ব্লক। ব্যাংক ও bKash ডিটেইলসসহ ভুক্তভোগীর অভিযোগ পড়ুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0155 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

১,৩৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

গত ১২ জুলাই Atlas Kyō পেজ থেকে একটা কভার অর্ডার করেছিলাম। ওদের প্রতিটা প্রোডাক্ট চায়না থেকে আসে বলে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। স্বাভাবিকভাবেই আমি ১৩৫০ টাকা পেমেন্ট করি। সমস্যা শুরু হয় এই মাসের শুরুতে। তারা আজকে-কালকে আসবে বলে সময় ক্ষেপণ করতে থাকে, কিন্তু পার্সেল আর আসে না। শেষ কয়েকদিন মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না, এরপর আমাকে ব্লক করে দিয়েছে। কমিউনিকেশনের জন্য দেওয়া নাম্বারও বন্ধ পাচ্ছি। তাদের অ্যাকাউন্ট ডিটেইলস: United Commercial Bank – A/C Name: ATLASKYOIO A/C, Number: 1603222000001131 bKash: 01616672436 Contact Number: 01577201579 এই পেজ থেকে অ্যাডভান্স পেমেন্ট করে কিছু অর্ডার করার আগে সাবধান।

ঘটনার তারিখ:১১ জুল, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 19, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Atlas Kyō থেকে প্রোডাক্ট অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ১২ জুলাই কভার অর্ডার করে ১৩৫০ টাকা অ্যাডভান্স দেওয়ার পর পার্সেল না এসে মেসেজের রিপ্লাই বন্ধ এবং ব্লক করা হয়েছে। কেনার আগে সতর্ক থাকুন।

চায়না থেকে আসা প্রোডাক্টের নামে অ্যাডভান্স নিয়ে পরে ব্লক করলে কী করব?

সব চ্যাট, পেমেন্ট প্রমাণ ও অ্যাকাউন্ট ডিটেইলস রেখে Trust Check BD-তে scam report করুন। প্রয়োজনে CyberCrimeBD বা ভোক্তা অধিদপ্তরেও অভিযোগ জানাতে পারেন।

পেজ ব্লক করে দিলে এবং নাম্বার বন্ধ থাকলে প্রমাণ কীভাবে রাখব?

ব্লক হওয়ার আগেই সব কথোপকথন ও পেমেন্ট স্ক্রিনশট সেভ করে রাখুন। ব্যাংক অ্যাকাউন্ট ও bKash নম্বরসহ তথ্য সংগ্রহ করে রিপোর্ট করুন।

অ্যাডভান্স পেমেন্ট করে বিদেশি প্রোডাক্ট অর্ডার করার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

অপরিচিত পেজে বড় অঙ্কের অ্যাডভান্স এড়িয়ে চলুন। আগের রিভিউ ও স্ক্যাম রিপোর্ট চেক করুন এবং সম্ভব হলে আংশিক পেমেন্ট বা বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।