TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

BD Choice

BD Choice থেকে একটি পোশাক অর্ডার করার পর ১–২ দিনের মধ্যে ডেলিভারির কথা বলা হয়েছিল। কিন্তু ৬ দিন পার হয়ে গেলেও পোশাকটি দেওয়া হয়নি। পরে যোগাযোগ করা হলে জানানো হয়, পোশাকটি আর দেওয়া সম্ভব নয়। এর আগে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে বলা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

রেফারেন্স নম্বর: SCM-26-0083 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

১০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

অভিযুক্তের বিবরণ

WhatsApp

01626*****99(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

Email

ro***@gmail.com

WhatsApp

01887*****54(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

WhatsApp

01851*****14(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

bKash

01301*****01(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

bKash

01823*****85(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

Phone

01626*****99(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

ঘটনার বর্ণনা

**BD Choice থেকে ৬ দিন আগে একটা ড্রেস অর্ডার করেছিলাম।** অর্ডার নেওয়ার সময় বলেছিল, ১–২ দিনের মধ্যেই ড্রেস দিয়ে দেবে। এর মধ্যে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম হয়তো বৃষ্টির কারণে ডেলিভারি দিতে একটু সমস্যা হচ্ছে। তাই অপেক্ষা করলাম। কিন্তু ৬ দিন পার হয়ে গেলেও যখন ড্রেস পেলাম না, তখন আজকে আবার মেসেজ দিয়ে জানতে চাইলাম, ড্রেসটা কবে পাবো। তখন তারা আমাকে জানালো, **ড্রেসটা নাকি আর দিতে পারবে না!** Seriously?? 😑 যে ড্রেস ১–২ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটা ৬ দিন পর এসে বলছে দেওয়াই সম্ভব না! এর মধ্যে আবার আমাকে ডেলিভারি চার্জও আগে দিতে বলেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, ড্রেস দেওয়ারই যদি না থাকে, তাহলে অর্ডার নিলেন কেন? আর ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়ার দরকারটাই বা কী? সত্যি বলতে, পুরো বিষয়টাতে আমি খুবই বিরক্ত এবং হতাশ। আমার কাছে মনে হয়েছে, এভাবে অর্ডার নিয়ে পরে পণ্য না দেওয়া একদমই ঠিক না। অনলাইনে কিছু অর্ডার করার আগে সবাইকে বলবো, পেজটা ভালোভাবে যাচাই করে তারপর টাকা বা অগ্রিম ডেলিভারি চার্জ দেবেন।

ঘটনার তারিখ:২১ জুল, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
প্রমাণ ফাইলপ্রমাণ যাচাইকৃত

প্রমাণ যাচাইয়ের সারাংশ

1যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 22, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণ যাচাইয়ের সারাংশ

1 যাচাইকৃত
conversation proof.jpg
যাচাইকৃত প্রমাণ

TrustCheck BD কর্তৃক যাচাইকৃত

রিপোর্ট জমা দেওয়ার সময় সহায়তাকারী প্রমাণ বা স্ক্রিনশট প্রদান করা হয়েছিল।

গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অপব্যবহার রোধ করতে এই প্রমাণগুলো সুরক্ষিত ও গোপন রাখা হয়।

TrustCheck BD ভেরিফিকেশন টিম দ্বারা অভ্যন্তরীণভাবে এটি রিভিউ করা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

BD Choice থেকে অর্ডার করার পর ড্রেস না পেলে কী করবেন?

অর্ডারের স্ক্রিনশট, মেসেজ এবং পেমেন্টের প্রমাণ সংরক্ষণ করুন। বিক্রেতার কাছে লিখিতভাবে কারণ জানতে চান এবং প্রয়োজনে রিফান্ড দাবি করুন।

অর্ডার নেওয়ার আগে ডেলিভারি চার্জ চাওয়া হলে কী সতর্কতা নেওয়া উচিত?

ডেলিভারি চার্জ কেন আগে দিতে হবে এবং পণ্য না পেলে সেই টাকা ফেরত দেওয়া হবে কিনা, তা আগে পরিষ্কারভাবে জেনে নিন। প্রয়োজনে পেজের বিশ্বাসযোগ্যতা যাচাই করে তারপর পেমেন্ট করুন।

অনলাইনে পোশাক অর্ডার করার আগে কীভাবে প্রতারণা এড়ানো যায়?

পেজের পুরোনো রিভিউ, কাস্টমারদের অভিজ্ঞতা এবং Trust Check BD-তে আগের কোনো রিপোর্ট আছে কিনা দেখে নিন। অস্বাভাবিকভাবে অগ্রিম টাকা বা ডেলিভারি চার্জ চাইলে সতর্ক থাকুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।