রিভিউ করা ঝুঁকি

Bd Choice

Bd Choice থেকে ড্রেস অর্ডার করে মাঝখান দিয়ে ছেঁড়া প্রোডাক্ট পাওয়ার অভিযোগ। ডেলিভারি চার্জ ডাবল নেওয়া এবং ছেঁড়া ড্রেসের দায় না নেওয়ার অভিযোগ। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0248

মোট ক্ষতির পরিমাণ

১,২০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি Bd Choiceথেকে একটি ড্রেস অর্ডার করেছিলাম। আমি বাসায় ছিলাম না বলে আমার আম্মু পার্সেলটি রিসিভ করেছেন, তাই তখন পার্সেলটি চেক করা সম্ভব হয়নি। প্রথমত, অর্ডার করার সময়ই আমি ১২০ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিয়েছিলাম। কিন্তু পার্সেল রিসিভ করার সময় আবারও ডেলিভারি চার্জসহ পুরো টাকা দিতে হয়েছে(যদিও তারা বলেছেন ১২০ টাকা ডেলিভারি চার্জ আমাকে বিকাশের মাধ্যমে রিটার্ন করে দিবেন) দ্বিতীয়ত, বাসায় এসে পার্সেলটি চেক করার পর দেখি, ড্রেসটি মাঝখান দিয়ে ছিঁড়ে আছে। কাপড়ের মাঝখান থেকে এমনভাবে ছেঁড়া যে ড্রেসটি আমি একদিনও পরতে পারব না। ১২০০ টাকা দিয়ে ড্রেস কিনলাম, অথচ একদিনও পরতে পারলাম না। আমি বিষয়টি তাদের জানানোর পর বলেছেন, আগেই দেওয়া ১২০ টাকা ডেলিভারি চার্জ আমাকে বিকাশের মাধ্যমে রিটার্ন করে দিতে পারবেন। কিন্তু ড্রেসটি যে ছেঁড়া অবস্থায় দেওয়া হয়েছে, সে বিষয়ে আপনারা কিছু করতে পারবেন না বা এ বিষয়ে কিছু বলতে পারবেন না🤡 অনেক পেজে কাস্টমাররা কোনো ভুল করলে পেজ তাদের নিয়ে বদনাম করতে করতে শেষ করে দেয়,ফ্রড অ্যালার্টসহ কত কিছুই দিয়ে দেয় অথচ এখানে আপনারা ১২০০–১৩০০ টাকার বিনিময়ে ছেঁড়া-ফাটা ড্রেস পাঠাচ্ছেন—এটা কি কোনো বিষয় না?

ঘটনার তারিখ:২৪ সেপ, ২০২৬

অন্যরা কী বলছেন?

এটা সাধারণ মানুষের মতামত, কোনো সরকারি বা চূড়ান্ত রায় না।

ঘটনাটা কি আপনার জানা-শোনার সাথে মেলে?

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট১
ভিউ৭
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 25, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Bd Choice থেকে ড্রেস অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ড্রেস অর্ডার করে মাঝখান দিয়ে ছেঁড়া প্রোডাক্ট পেয়েছেন এবং সেলার এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে রাজি হয়নি। কেনার আগে সতর্ক থাকুন।

ছেঁড়া বা নষ্ট প্রোডাক্ট পেলে সেলার দায় না নিলে কী করব?

সব ছবি, চ্যাট ও পেমেন্ট প্রমাণ রেখে Trust Check BD-তে scam report করুন। প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরেও অভিযোগ করা যায়।

অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিয়ে আবার পুরো টাকা দিতে বললে কী করব?

পেমেন্ট প্রমাণ রেখে সেলারকে জানান। রিফান্ড না দিলে রিপোর্ট করুন।

অনলাইনে ড্রেস কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

সম্ভব হলে নিজে পার্সেল রিসিভ করে ভালো করে চেক করে তারপর টাকা দিন। আগের রিভিউ ও অভিযোগও দেখে নিন।

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।