Case District BD
Case District BD থেকে ১,৩০০ টাকার অর্ডারের জন্য ৬৫০ টাকা অগ্রিম নেওয়া হয়। পরে পুরো টাকা আগে পরিশোধ করতে বলা হলে ক্রেতা অর্ডার বাতিল করতে চান। এরপর পেজটি তাকে ব্লক করে দেয়। বড় ফলোয়ার ও রিভিউ থাকলেও লেনদেনের আগে অবশ্যই যাচাই করুন।
মোট ক্ষতির পরিমাণ
৬৫০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
৫ দিন আগে Case District BD পেজ থেকে ২টা ফোন কেস, ১টা চার্জার প্রোটেক্টর, আর ১টা এয়ারপড কভার অর্ডার করেছিলাম, মোট ১,৩০০ টাকার। তারা বলে ৬৫০ টাকা অগ্রিম দিতে হবে, তাই দিয়ে দিলাম। আজকে পার্সেল কবে আসবে জিজ্ঞেস করলে বলে ফুল পেমেন্ট আগে করতে হবে। আমি বাকি টাকা দিতে রাজি না হয়ে অর্ডার ক্যানসেল করতে চাইলে ওরা আমাকে ব্লক করে দেয়। পেজের ফলোয়ার প্রায় ১৬৮k, অনেক রিভিউও দেখেছিলাম, তাই বিশ্বাস করে অর্ডার করেছিলাম। কিন্তু শেষে টাকাটাই মেরে দিলো।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Case District BD-এর বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে?
একজন ক্রেতার অভিযোগ অনুযায়ী, ১,৩০০ টাকার অর্ডারের জন্য ৬৫০ টাকা অগ্রিম নেওয়ার পর পুরো টাকা আগে পরিশোধ করতে বলা হয়। অর্ডার বাতিল করতে চাইলে তাকে ব্লক করা হয়।
বেশি ফলোয়ার বা অনেক রিভিউ থাকলেই কি পেজটি বিশ্বাসযোগ্য?
সবসময় নয়। ফলোয়ার সংখ্যা বা রিভিউ দেখে সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাধীনভাবে তথ্য যাচাই করা উচিত। সম্ভব হলে পূর্বের অভিযোগ, রিপোর্ট ও অন্যান্য ক্রেতার অভিজ্ঞতাও দেখে নিন।
একই ধরনের ঘটনার শিকার হলে কী করবেন?
সকল চ্যাট, পেমেন্ট রসিদ, অর্ডারের তথ্য এবং স্ক্রিনশট সংরক্ষণ করুন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ করুন এবং অন্যদের সতর্ক করতে Trust Check BD-তে একটি Scam Report জমা দিন।
সম্পর্কিত রিপোর্ট
Case District BD
২২ জুল, ২০২৬Scam alert ⚠️⚠️⚠️ Page name - Case district Bd কিছুদিন আগে আমার ফোনের জন্য এই পেজে কাভার অর্ডার করি। এবং তাদের পলিসি অনুযায়ী হা...
Cover Bazar BD
২ জুল, ২০২৬আমি "Cover Bazar BD" নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ফোন কভার অর্ডার করি। অর্ডার কনফার্ম করার জন্য তারা ২৫০ টাকা অগ্রিম পেমেন্ট...
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।