Cover Bazar BD
Cover Bazar BD পেজে ফোন কভার অর্ডারে ২৫০ টাকা অগ্রিম দেওয়ার পর পণ্য না দিয়ে বাকি টাকা চায়, প্রশ্ন করায় ব্লক করে দেয়। পেমেন্ট ও চ্যাটের প্রমাণসহ সম্পূর্ণ ঘটনা পড়ুন।
মোট ক্ষতির পরিমাণ
২৫৫৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
আমি "Cover Bazar BD" নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ফোন কভার অর্ডার করি। অর্ডার কনফার্ম করার জন্য তারা ২৫০ টাকা অগ্রিম পেমেন্ট দাবি করে, এবং আমি বিশ্বাস করে সেই টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করি। কিন্তু পরদিন পণ্যটি ডেলিভারি না দিয়ে উল্টো তারা বাকি টাকা চাইতে থাকে। আমি বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এবং সুস্পষ্ট ব্যাখ্যা চাইলে, তারা কোনো উত্তর না দিয়ে সরাসরি আমাকে তাদের পেজ থেকে ব্লক করে দেয়। ফলে আমার পণ্যও পাইনি, টাকাও ফেরত পাইনি এবং তাদের সাথে যোগাযোগের কোনো পথও রইল না। পরবর্তীতে লক্ষ্য করেছি, তাদের পেজে থাকা রিভিউগুলোও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না — সেগুলো ফেইক/সাজানো রিভিউ বলেই মনে হয়, যা নতুন কাস্টমারদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমার কাছে এই ঘটনার সম্পূর্ণ প্রমাণ সংরক্ষিত আছে: - পেমেন্ট/ট্রানজেকশনের স্ক্রিনশট - মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট - ব্লক করার প্রমাণ সবাইকে সতর্ক করার উদ্দেশ্যেই এই রিপোর্টটি শেয়ার করছি, যাতে অন্য কেউ একই প্রতারণার শিকার না হন।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Cover Bazar BD-এর মতো ফেসবুক পেজ থেকে অর্ডার করার আগে কীভাবে যাচাই করব?
পেজের নাম Trust Check BD-তে সার্চ করে আগের রিপোর্ট আছে কিনা দেখুন। পেজের বয়স, রিভিউ সেকশনে real profile থেকে কমেন্ট আছে কিনা, এবং পেজের About সেকশনে সঠিক ঠিকানা/যোগাযোগ নম্বর আছে কিনা যাচাই করুন।
অগ্রিম পেমেন্ট চাওয়া পেজ থেকে অর্ডার করা কি নিরাপদ?
সম্পূর্ণ নিরাপদ নয়, বিশেষ করে নতুন বা কম রিভিউ থাকা পেজে। সম্ভব হলে Cash on Delivery (COD) বেছে নিন। অগ্রিম দিতেই হলে, শুধু আংশিক (যেমন শিপিং কস্ট) দিন, পূর্ণ টাকা নয়।
পেজ ব্লক করে দিলে বা প্রতারিত হলে কী করণীয়?
প্রথমে সব প্রমাণ (পেমেন্ট, চ্যাট, ব্লক হওয়ার স্ক্রিনশট) সংরক্ষণ করুন। এরপর বিকাশ/নগদ কাস্টমার কেয়ারে অভিযোগ জানান এবং প্রয়োজনে থানায় GD বা সাইবার পুলিশ সেন্টারে (CPC) অভিযোগ দায়ের করুন।
এই ধরনের প্রতারক পেজ রিপোর্ট করার সুবিধা কী?
আপনার রিপোর্ট Trust Check BD-তে যাচাইয়ের পর প্রকাশিত হলে, ভবিষ্যতে অন্য কেউ ওই পেজের নাম সার্চ করলে সতর্ক হতে পারবেন। এটা কমিউনিটি-চালিত সুরক্ষা ব্যবস্থা যা আরও মানুষকে একই প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচায়।
সম্পর্কিত রিপোর্ট
Case District BD
২২ জুল, ২০২৬Scam alert ⚠️⚠️⚠️ Page name - Case district Bd কিছুদিন আগে আমার ফোনের জন্য এই পেজে কাভার অর্ডার করি। এবং তাদের পলিসি অনুযায়ী হা...
Case District BD
১৭ জুল, ২০২৬৫ দিন আগে Case District BD পেজ থেকে ২টা ফোন কেস, ১টা চার্জার প্রোটেক্টর, আর ১টা এয়ারপড কভার অর্ডার করেছিলাম, মোট ১,৩০০ টাকার।...
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।