TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Outfitsity

Outfitsity থেকে কাপড় অর্ডার করে ছেঁড়া প্রোডাক্ট পাওয়ার পর নতুন দিবে বলেও দিনের পর দিন টালবাহানা এবং রিফান্ড না দেওয়ার অভিযোগ। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0223

মোট ক্ষতির পরিমাণ

৩৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি Facebook page “Outfitsity” থেকে দুইটা কাপড় অর্ডার দিই তাদের WhatsApp নম্বরে। ডেলিভারি হয়ে আসার পর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বাসায় এনে খুলে দেখি একটা কাপড় ছেঁড়া। সাথে সাথে ওনাদেরকে ছবি দিয়ে জানাই যে কাপড় ছেঁড়া পাঠিয়েছেন। ওনারা বলেন নতুন একটা পাঠিয়ে দিবেন এবং ছেঁড়াটা রিটার্ন নিয়ে নিবেন। সেদিন ছিল ১ সেপ্টেম্বর। এরপর প্রায় ৬ দিন হয়ে যায়, কোনো খবর নেই। কুরিয়ার থেকেও কোনো SMS আসেনি। ৬ সেপ্টেম্বর আবার মেসেজ দিয়ে বলি—নতুন কাপড় পাঠাচ্ছেন না কেন? হয় টাকা রিফান্ড করুন, না হয় ছেঁড়াটা রিটার্ন নিয়ে ভালোটা দিন। কাস্টমারের ট্রাস্ট নিয়ে এভাবে খেলা করলে চলবে না। ওনারা শুধু “ok” বলে আর কোনো মেসেজ দেননি। ১০ সেপ্টেম্বর আবার মেসেজ দিয়ে বলি অন্তত কাপড় না দিলে টাকা bKash-এ রিফান্ড দিন। তারা মেসেজ সিন করেও কোনো রিপ্লাই দেয়নি। ১২ সেপ্টেম্বর আবার মেসেজ দিলে বলে কাপড়টা রিটার্ন করব, তারপর টাকা নিবেন। আবার বলে ছেঁড়া কাপড় রিটার্ন দিতে গেলে ডেলিভারি ফিও দিতে হবে—এটা কোনো কথা! এরপর আরও মেসেজ দিলে সিন করেও রিপ্লাই দেয় না।

ঘটনার তারিখ:১৬ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 17, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Outfitsity থেকে কাপড় অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী কাপড় ডেলিভারি পাওয়ার পর একটা ছেঁড়া পাওয়া গেছে। নতুন দিবে বলেও দিনের পর দিন টালবাহানা করা হয়েছে এবং রিফান্ডও দেওয়া হয়নি। কেনার আগে সতর্ক থাকুন।

ছেঁড়া বা নষ্ট প্রোডাক্ট পেলে এবং সেলার সাড়া না দিলে কী করব?

সাথে সাথে ছবিসহ অভিযোগ জানান। সাড়া না পেলে সব চ্যাট ও প্রমাণ রেখে Trust Check BD-তে scam report করুন এবং প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করুন।

রিটার্ন করতে গেলে ডেলিভারি ফি চাইলে কি দিতে হবে?

সেলারের ভুলে ছেঁড়া প্রোডাক্ট এলে সাধারণত ক্রেতাকে অতিরিক্ত ডেলিভারি ফি দিতে হয় না। এ ধরনের দাবি অযৌক্তিক হতে পারে।

অনলাইনে কাপড় কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

পণ্য হাতে পেয়ে ভালো করে চেক করে তারপর টাকা দিন। রিটার্ন পলিসি আগে জেনে নিন এবং পেজের আগের রিভিউ ও অভিযোগ চেক করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।