Bongo Digital
Adobe Subscription কেনার জন্য Bongo Digital পেজকে ১,৫৯৯ টাকা পেমেন্ট করার পরও চার দিনেও অ্যাক্সেস দেওয়া হয়নি এবং রিফান্ডও দেওয়া হয়নি। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে
মোট ক্ষতির পরিমাণ
১,৫৯৯৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
স্প্যামিং অ্যালার্ট: ১,৫৯৯ টাকা প্রতারণার শিকার। প্রায় ৪ দিন আগে Adobe Subscription নেওয়ার জন্য Bongo Digital নামে একটি ফেসবুক পেজে যোগাযোগ করি। প্রথমে তাদের সঙ্গে কথা বলার পর আমার কিছুটা সন্দেহ হয়, তাই তখন আর পেমেন্ট করিনি। এর কিছুক্ষণ পর থেকেই আমার ফেসবুকে Bongo Digital নামের আরেকটি পেজের বিজ্ঞাপন (Ads) আসতে শুরু করে। সেই পেজে গিয়ে দেখি এটি আগের পেজটি নয়। এরপর আমি তাদের Meta Ads Library চেক করে দেখি, প্রায় ৪০টির মতো বিজ্ঞাপন চলমান রয়েছে। তখন মনে হলো, হয়তো এটাই তাদের অফিসিয়াল পেজ। আমি তাদের কাছে আগের সন্দেহজনক পেজটির স্ক্রিনশট পাঠিয়ে জানতে চাই এটি তাদের কিনা। তারা জানায়, না, এটি একটি স্প্যামিং পেজ। এরপর আমি তাদের কাছ থেকে ১ মাসের Adobe Subscription নেওয়ার সিদ্ধান্ত নিই এবং ১,৫৯৯ টাকা পেমেন্ট করি। তাদের পেমেন্ট মেথড দেখে বোঝার কোনো উপায় ছিল না যে তারা প্রতারণা করতে পারে। পেমেন্টের পর তারা আমাকে একটি Google Form পাঠায়। আমি তাদের চাহিদা অনুযায়ী সব তথ্য পূরণ করে জমা দিই। এরপর তারা জানায়, "একটু সময় দিন, খুব শিগগিরই অ্যাক্সেস পেয়ে যাবেন।" কিন্তু এরপর থেকে প্রতিবার যোগাযোগ করলে একই উত্তর দেয়— "আমাদের টিমকে জানানো হয়েছে, আজকেই দিয়ে দেওয়া হবে।" এভাবে প্রথম দিন চলে যায়, কোনো অ্যাক্সেস পাইনি। পরের দিনও একই কথা বলে। আজ ৪ দিন হয়ে গেছে, এখনও কোনো ধরনের অ্যাক্সেস দেয়নি। আমি টাকা রিফান্ড চাইলে তারা শুধু বলে, "অপেক্ষা করুন, অ্যাক্সেস পেয়ে যাবেন।" আমার ধারণা, তারা একইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। কারণ এখনও তাদের প্রায় ৪০টির মতো বিজ্ঞাপন চালু রয়েছে। সবাইকে অনুরোধ করছি, অনলাইনে এ ধরনের সার্ভিস নেওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নেবেন, যেন আমার মতো প্রতারণার শিকার না হন। বলে রাখা ভালো, এর আগে আমি Solution Zone থেকে Adobe Subscription নিতাম। সেখানে কম খরচে সার্ভিস পাওয়া গেলেও মাঝে মাঝে লগআউটের সমস্যা হতো। তবে তাদের একটি ভালো দিক ছিল—নক দিলেই দ্রুত সমস্যার সমাধান করে দিত। সেই কারণেই এবার একটু বেশি টাকা দিয়ে ভালো মানের সার্ভিস নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, না বুঝেই প্রতারণার শিকার হলাম।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Bongo Digital-এর বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ আছে?
হ্যাঁ, Trust Check BD-তে Bongo Digital-এর বিরুদ্ধে Apple Gift Card সংক্রান্ত আরেকটি পৃথক প্রতারণার রিপোর্টও রয়েছে, যেখানে একই ধরনের পেমেন্ট নিয়ে ঘোরানোর প্যাটার্ন দেখা গেছে।
পেমেন্টের পর "আজকেই দিয়ে দেব" বলে দিনের পর দিন ঘোরানো হলে কী করব?
প্রমাণ সংরক্ষণ করে দ্রুত রিফান্ডের জন্য চাপ দিন, প্রয়োজনে পেমেন্ট মেথডের হেল্পলাইনে অভিযোগ জানান এবং Trust Check BD-তে রিপোর্ট করুন।
Adobe বা অন্য সফটওয়্যার সাবস্ক্রিপশন থার্ড-পার্টি পেজ থেকে কেনা কি নিরাপদ?
সবচেয়ে নিরাপদ হলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি সাবস্ক্রাইব করা। থার্ড-পার্টি রিসেলার থেকে কেনা সবসময়ই কিছুটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ব্যক্তিগত নাম্বারে পেমেন্ট করতে বললে।
সম্পর্কিত রিপোর্ট
Bongo Digital
১৩ আগ, ২০২৬I was looking for apple icloud giftcard on google, than i found their web page. So I messaged them on their whatsapp number tha...
Bongo Digital
৪ জুল, ২০২৬🚨 সবাই সাবধান! Bongo Digital একটি সম্পূর্ণ প্রতারক ও বাটপার পেজ! ফেসবুকে এড দেখে বা ফলোয়ার বেশি দেখে (৪৮ হাজার ফলোয়ার) ভুলে এদ...
Bongo Digital
৩০ জুন, ২০২৬প্রতারণার আরেক নাম: বঙ্গ ডিজিটাল? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে অন্যরা সতর্ক হতে পারেন এবং যারা একই ধরনের সমস্যা...
Bongo Digital
২৮ জুন, ২০২৬আমি Bongo Digital পেইজ থেকে Higgsfield AI-এর এক মাসের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য মোট ১,২২০ টাকা পরিশোধ করি। প্রথমে তারা ১,২০০ টা...
Bongo Digital
২৮ জুন, ২০২৬আমি Bongo Digital থেকে Claude AI অ্যাকাউন্ট নেওয়ার জন্য টাকা পরিশোধ করি। তারা আমাকে জানিয়েছিল ১২–২৪ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট দ...
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।