রিভিউ করা ঝুঁকি

Bongo Digital

এই রিপোর্টে একজন ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, Bongo Digital-কে Claude AI Pro Plan-এর জন্য ২,৪০০ টাকা পরিশোধ করার পরও প্রতিশ্রুত সময়ের মধ্যে কোনো সাবস্ক্রিপশন বা রিফান্ড পাননি

রেফারেন্স নম্বর: SCM-26-0013

মোট ক্ষতির পরিমাণ

২,৪০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

প্রতারণার আরেক নাম: বঙ্গ ডিজিটাল? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে অন্যরা সতর্ক হতে পারেন এবং যারা একই ধরনের সমস্যার শিকার হয়েছেন তারা একসাথে যথাযথ পদক্ষেপ নিতে পারেন। আমি গত ৭ তারিখে বঙ্গ ডিজিটালকে ২,৪০০ টাকা পেমেন্ট করি Claude AI Pro Plan সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। পেমেন্টের আগে তারা খুব দ্রুত মেসেজের রিপ্লাই দিচ্ছিল এবং আমাকে কমিটমেন্ট করেছিল যে ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট/সাবস্ক্রিপশন দেওয়া হবে। কিন্তু পেমেন্ট করার পর থেকেই তাদের আচরণ সম্পূর্ণ বদলে যায়। মেসেজের রিপ্লাই নেই, ফোন রিসিভ করে না, আর কখনো রিসিভ করলেও শুধু সময়ক্ষেপণমূলক কথা বলে। এখন পর্যন্ত আমি না সাবস্ক্রিপশন পেয়েছি, না টাকা ফেরত পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমি কোনো “অস্বাভাবিক সস্তা” বা সন্দেহজনক প্যাকেজ নেইনি। তারা আমাকে ৫০০ টাকায় ২০ ডলারের সার্ভিস দেওয়ার কথা বলেনি। আমি ২০ ডলারের প্যাকেজের প্রায় পূর্ণ মূল্য ২,৪০০ টাকা পেমেন্ট করেছি। এরপরও তারা আমাকে সার্ভিস দেয়নি এবং রিফান্ডও করেনি। আমার কাছে ২,৪০০ টাকা মূল বিষয় না। মূল বিষয় হলো, তাদের কারণে আমার কাজের ক্ষতি হয়েছে, আমার সময় নষ্ট হয়েছে এবং আমার সাথে একটি স্পষ্ট প্রতারণামূলক আচরণ করা হয়েছে। এই বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি চাই এই ঘটনার একটি সঠিক প্রতিকার হোক। তাই যারা সত্যিই বঙ্গ ডিজিটাল থেকে প্রতারণার শিকার হয়েছেন, তাদের অনুরোধ করব—প্রমাণসহ সামনে আসুন। আমরা সবাই মিলে আইনগতভাবে একটি সঠিক পদক্ষেপ নিতে পারি। আমি ব্যক্তিগতভাবে ভোক্তা অধিকারে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি এবং এই বিষয়ে একজন আইনজীবীর সাথেও কথা বলছি। দেখা যাক বিষয়টি কতদূর নেওয়া যায়। আমার উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা নয়। আমার উদ্দেশ্য হলো—প্রমাণসহ নিজের অভিজ্ঞতা জানানো, অন্যদের সতর্ক করা এবং যারা একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একসাথে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করা। যাদের একই অভিজ্ঞতা আছে, তারা চাইলে কমেন্টে বা ইনবক্সে প্রমাণসহ জানাতে পারেন।

ঘটনার তারিখ:১০ জুন, ২০২৬

অন্যরা কী বলছেন?

এটা সাধারণ মানুষের মতামত, কোনো সরকারি বা চূড়ান্ত রায় না।

ঘটনাটা কি আপনার জানা-শোনার সাথে মেলে?

  • 2 জনের কাজে লেগেছে

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট১
ভিউ৩৫
ক্যাটাগরিডিজিটাল সার্ভিস
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJune 30, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Bongo Digital-এর বিরুদ্ধে এই রিপোর্টে কী অভিযোগ করা হয়েছে?

রিপোর্ট অনুযায়ী, Claude AI Pro Plan-এর জন্য ২,৪০০ টাকা নেওয়ার পরও নির্ধারিত সময়ে সাবস্ক্রিপশন প্রদান করা হয়নি এবং রিফান্ডও দেওয়া হয়নি।

পেমেন্টের আগে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল?

অভিযোগ অনুযায়ী, ১২–২৪ ঘণ্টার মধ্যে Claude AI Pro Plan অ্যাক্টিভ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এটি কি কম দামের বা অস্বাভাবিক অফারের ঘটনা ছিল?

না। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ব্যবহারকারী প্রায় পূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন এবং কোনো অবাস্তব বা সন্দেহজনক ডিসকাউন্ট অফার গ্রহণ করেননি।

রিপোর্টকারী কী ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন?

তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন এবং আইনগত পরামর্শও নিচ্ছেন বলে উল্লেখ করেছেন।

একই ধরনের অভিজ্ঞতা হলে কী করা উচিত?

সকল প্রমাণ (চ্যাট, পেমেন্ট রিসিট, স্ক্রিনশট ইত্যাদি) সংরক্ষণ করুন এবং Trust Check BD-তে রিপোর্ট করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দাখিল করুন।

সম্পর্কিত রিপোর্ট

Bongo Digital

১ নভে, ২০২৬

So, I ordered a Crunchyroll 3-month subscription. I previously used their service, for almost 6 months. When I reached out this...

৫০০৳
রিপোর্ট দেখুন

Express Pay AI

৩০ সেপ, ২০২৬

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে WhatsApp নম্বর +880 1975-547069 থেকে আমাকে “Claude Max 1 Year” সাবস্ক্রিপশন ৳1,399 টাকায় দেওয়ার অফার...

১,৩৯৯৳
রিপোর্ট দেখুন

Bongo Digital

১৩ আগ, ২০২৬

I was looking for apple icloud giftcard on google, than i found their web page. So I messaged them on their whatsapp number tha...

১,৩৫০৳
রিপোর্ট দেখুন

Bongo Digital

৪ জুল, ২০২৬

স্প্যামিং অ্যালার্ট: ১,৫৯৯ টাকা প্রতারণার শিকার। প্রায় ৪ দিন আগে Adobe Subscription নেওয়ার জন্য Bongo Digital নামে একটি ফেসবু...

১,৫৯৯৳
রিপোর্ট দেখুন

Bongo Digital

৪ জুল, ২০২৬

🚨 সবাই সাবধান! Bongo Digital একটি সম্পূর্ণ প্রতারক ও বাটপার পেজ! ফেসবুকে এড দেখে বা ফলোয়ার বেশি দেখে (৪৮ হাজার ফলোয়ার) ভুলে এদ...

১,৩৫০৳
রিপোর্ট দেখুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।