TrustCheck BD

এই রিপোর্টটি বাংলা ভাষায় লেখা, তাই বাংলা ভার্সনে নিয়ে আসা হয়েছে।

রিভিউ করা ঝুঁকি

Bongo Digital

Apple Gift Card কেনার জন্য Bongo Digital পেজকে ১৩৫০ টাকা পেমেন্ট করার পরও প্রোডাক্ট দেওয়া হয়নি এবং রিফান্ডও দেওয়া হয়নি, শুধু বারবার আশ্বাস দিয়ে ঘোরানো হয়েছে। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে

রেফারেন্স নম্বর: SCM-26-0026 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

১,৩৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

অভিযুক্তের বিবরণ

Email

bo***@gmail.com

WhatsApp

09611*****88(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

WhatsApp

01600*****25(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

Phone

09611*****88(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

ঘটনার বর্ণনা

🚨 সবাই সাবধান! Bongo Digital একটি সম্পূর্ণ প্রতারক ও বাটপার পেজ! ফেসবুকে এড দেখে বা ফলোয়ার বেশি দেখে (৪৮ হাজার ফলোয়ার) ভুলে এদের থেকে কোনো সার্ভিস নিতে যাবেন না। এদের ফাঁদে পা দিয়ে আমার টাকা এবং সময় দুটোই নষ্ট হয়েছে। ঘটনার বিবরণ: গত ২৩শে জুন আমি তাদের পেজ থেকে ১০ ডলারের একটি Apple Gift Card নেওয়ার জন্য যোগাযোগ করি। তারা জানায় ৫ মিনিটের মধ্যেই ডেলিভারি দিবে। এরপর তাদের দেওয়া একাউন্টে আমি ১৩৫০ টাকা পেমেন্ট করি। কিন্তু টাকাটা পাঠানোর পর থেকেই শুরু হয় তাদের আসল টালবাহানা। তাদের প্রতারণার ধরন: পেমেন্ট নেওয়ার পর ডেলিভারির কথা বলে তারা একটা গুগল ফর্ম দেয় পূরণ করার জন্য। এরপর থেকে মেসেজ দিলে কোনো সঠিক উত্তর নেই; শুধু বলে— "ডেলিভারি টিম কাজ করছে", "অপেক্ষা করুন", বা "আজকেই পাবেন"। আমার ইমার্জেন্সি ছিল, তাই বিরক্ত হয়ে আমি টাকা ফেরত (Refund) চাই। কিন্তু তারা টাকাও ফেরত দেয় না, আবার প্রোডাক্টও দেয় না। দিনের পর দিন পার হয়ে যাওয়ার পরও তারা নির্লজ্জের মতো বলে যাচ্ছে "আজ পেয়ে যাবেন", কিন্তু কিছুই দিচ্ছে না! মেসেজের ঠিকমতো রিপ্লাই দেওয়ারও কোনো নাম নেই। আমার কথার প্রত্যেকটি প্রমাণ আপনারা সংযুক্ত চ্যাটের স্ক্রিনশটগুলোতে দেখতে পাবেন। স্ক্রিনশটগুলো দেখলেই বুঝবেন এদের সার্ভিস কতটা জঘন্য আর এরা কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে! ১৩৫০ টাকা হয়তো খুব বড় কোনো এমাউন্ট না, কিন্তু এই বাটপারদের দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত। সবাইকে অনুরোধ করছি, এই পেজ থেকে ১০০ হাত দূরে থাকুন,পেজটিতে বেশি বেশি রিপোর্ট করুন, যাতে আর কেউ আমার মতো প্রতারণার শিকার না হয়। এই পোস্টটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। #FraudAlert #BongoDigitalScam #FakePageBD #ScammerAlert #CyberCrimeAwareness #BoycottBongoDigital

ঘটনার তারিখ:২২ জুন, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
প্রমাণ ফাইলপ্রমাণ যাচাইকৃত

প্রমাণ যাচাইয়ের সারাংশ

2যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিডিজিটাল সার্ভিস
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 4, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণ যাচাইয়ের সারাংশ

2 যাচাইকৃত
conversation proof.jpg
যাচাইকৃত প্রমাণ
payment proof.jpg
যাচাইকৃত প্রমাণ

TrustCheck BD কর্তৃক যাচাইকৃত

রিপোর্ট জমা দেওয়ার সময় সহায়তাকারী প্রমাণ বা স্ক্রিনশট প্রদান করা হয়েছিল।

গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অপব্যবহার রোধ করতে এই প্রমাণগুলো সুরক্ষিত ও গোপন রাখা হয়।

TrustCheck BD ভেরিফিকেশন টিম দ্বারা অভ্যন্তরীণভাবে এটি রিভিউ করা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

অনলাইনে গিফট কার্ড কেনা কি নিরাপদ?

সবচেয়ে নিরাপদ হলো অফিসিয়াল স্টোর বা যাচাইকৃত রিসেলার থেকে কেনা। ফেসবুক পেজ থেকে সরাসরি ব্যক্তিগত বিকাশ/নগদ নাম্বারে পেমেন্ট করে কেনা সবসময় ঝুঁকিপূর্ণ।

পেজের ফলোয়ার সংখ্যা বেশি দেখে বিশ্বাস করা কি ঠিক?

না, ফলোয়ার সংখ্যা কেনা যায় এবং এটা কোনো নির্ভরযোগ্যতার প্রমাণ না। পেজের রিভিউ, বয়স, এবং আগের রিপোর্ট আছে কিনা সেটা যাচাই করা বেশি জরুরি।

ডেলিভারি টিম কাজ করছে" বলে দিনের পর দিন ঘোরানো — এটা কি স্ক্যাম প্যাটার্ন?

হ্যাঁ, এটা খুবই পরিচিত একটা কৌশল — প্রোডাক্ট বা রিফান্ড কোনোটাই না দিয়ে শুধু আশ্বাস দিয়ে সময় নষ্ট করানো, যাতে ক্রেতা একসময় হাল ছেড়ে দেয়।

পেমেন্টের পর প্রোডাক্ট বা রিফান্ড কিছুই না পেলে কী করব?

পেমেন্টের প্রমাণ ও চ্যাট স্ক্রিনশট সংরক্ষণ করুন, বিকাশ/নগদ হেল্পলাইনে অভিযোগ জানান, এবং Trust Check BD-তে প্রমাণসহ রিপোর্ট করুন।

গিফট কার্ড কেনার আগে বিক্রেতা যাচাই করার উপায় কী?

বিক্রেতা অফিসিয়াল/অথরাইজড কিনা যাচাই করুন, আগের ক্রেতাদের রিভিউ দেখুন এবং Trust Check BD-তে সার্চ করে আগের কোনো রিপোর্ট আছে কিনা দেখে নিন।

এই রিপোর্ট শেয়ার বা রিপোর্ট করলে কী লাভ হবে?

এটা যাচাইয়ের পর পাবলিশ হলে, ভবিষ্যতে কেউ Bongo Digital থেকে কিছু কেনার আগে সার্চ করলে এই সতর্কতা দেখে সাবধান হতে পারবেন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।